বড়লেখায় দুর্বৃত্ত্বরা কেটে ফেললো শতাধিক গাছের চারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার

বড়লেখায় দুর্বৃত্ত্বরা কেটে ফেললো শতাধিক গাছের চারা

  • বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় খাস জমির পাকা ধান লুটে ব্যর্থ হয়ে দুর্বৃত্ত্বরা কেটে ফেললো নদীর পারে কৃষকের লাগানো শতাধিক গাছের চারা। এব্যপারে ভুক্তভোগী কৃষক সুনাম উদ্দিন মঙ্গলবার দুপুরে দুর্বৃত্ত্বদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual2 Ad Code

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর গ্রামের কিছু পতিত খাস ভুমিতে বোরো ধান আবাদ করেন ও পার্শবর্তী ধামাই নদীর তীরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন গ্রামের কৃষক সুনাম উদ্দিন। সম্প্রতি বোরো ধান পাকতে শুরু করেছে। সোমবার বিকেলে হঠাৎ দলবল নিয়ে স্থানীয় দুর্বৃত্ত্বরা সুনাম উদ্দিনের লাগানো ক্ষেতের পাকা ধান কাটতে শুরু করে। তারা কাটা ধান জমির পাশে স্তুপ করে রাখে। ভুক্তভোগী কৃষক তাদেরকে বাঁধা দিলে তারা তা মানেনি। তিনি সহকারী কমিশনার (ভুমি) ও থানা পুলিশকে ঘটনা অবহিত করেন। খবর পেয়ে থানার এসআই আবু সাইদ ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্ত্বের কাটা ধান উদ্ধার করে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখেন। এসময় ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্ত্বরা নদীর তীরে ২/৩ বছর পূর্বে কৃষক সুনাম উদ্দিনের লাগানো বিভিন্ন প্রজাতির ব্যাপক গাছের চারা কেটে ফেলে।

Manual3 Ad Code

থানার এসআই আবু সাইদ জানান, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে কাটা ধান উদ্ধার করে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রেখেছেন।

সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা জানান, স্থানীয় কৃষক সুনাম উদ্দিন খাস জমিতে বোরো ধান লাগিয়েছিলেন। ধান পাকার পর নিলামে বিক্রির জন্য কেটে একস্থানে মজুত রাখতে তাকে বলা হয়েছিল। সোমবার অন্য কারা নাকি ধান লুটের চেষ্টা চালিয়েছে। এ অভিযোগে তিনি পুলিশ পাঠিয়ে কাটা ধান আটক করেন। সরকারী ভুমির ব্যাপক গাছের চারা কেটে ফেলারও একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে এব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!