ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় জুড়ীর বাসিন্দা যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন : তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা

ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় জুড়ীর বাসিন্দা যুবকের মৃত্যু

  • বুধবার, ৫ মে, ২০২১

Manual7 Ad Code
এইবেলা, জুড়ী ::
ফান্সের প্যারিসে মোটরসাইকেল দূর্ঘটনায় মৌলভীবাজারের জুড়ীর বাসিন্দা এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে।
 নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামের আব্দুস সহিদ এর জেষ্ঠ্যপুত্র  রুমেল আহমদ (৩০) প্রায় ১২ বছর আগে  লন্ডন যান। সেখান থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য তিনি ফান্স চলে যান। সেখানে একটি কোম্পানীতে অনলাইন ডেলিভারী দেয়ার  কাজ করতেন।
৪  এপ্রিল প্যারিস সময় ১ টার দিকে প্যারিস মেট্রোকির্মি এলাকায় ডেলিভারি দিতে গিয়ে  ট্রাকের নিচে পড়ে দূর্ঘটনায় নিহত হন। বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে পুলিশ সেখানে অবস্থানরত বাংলাদেশীদেরকে খবর দিলে তারা নিহতের বাড়িতে যোগাযোগ করেন। এরপর থেকে ফান্সের প্রবাসী এবং নিহতের পরিবারসহ এলাকায় চলছে শোকের মাতম।
নিহত রুমেল আহমদের নিকটবর্তী ফ্রান্স প্রবাসী  আব্দুলাহ আল তারেক জানান, পুলিশ আমাদের খবর দিলে আমরা বাংলাদেশ সময় সকাল ৫ টায় হাসপাতালে উনার লাশ দেখি।দেশে  পাঠানোর ব্যবস্থার জন্য  লাশ হাসাপাতালে রাখা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!