হযরত শাহপরাণ (রহ.) মাজারে হামলার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

হযরত শাহপরাণ (রহ.) মাজারে হামলার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

  • বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, সিলেট ::

Manual2 Ad Code

সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের খাদিম মামুন রশিদ সহ ১৬ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে। সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে এ মামলা দায়ের করেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও শাহপরাণ আবাসিক এলাকার বাসিন্দা মো. বেলাল আহমদ। মামলা গ্রহণ করে আদালত তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

Manual3 Ad Code

মামলার বাদী মো. বেলাল আহমদ জানিয়েছেন, ‘গত ১৩ই এপ্রিল রাতে তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মাজারের দখলদার খাদিম মামুনুর রশীদ ও তার লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় তারা অকথ্য নির্যাতন করে। এতে তিনি গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।’

তিনি জানান, ‘শাহপরাণ (রহ.) মসজিদে হাফেজ নিয়োগকে কেন্দ্র করে রমজানের আগে উত্তেজনার শঙ্কা তৈরি হয়েছিলো। এ নিয়ে শাহপরান (রহ.) থানায় জিডি দায়ের করা হয়। কিন্তু পুলিশ কার্যকর উদ্যোগ না নেয়ায় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।’ মামলার অন্য আসামিরা হচ্ছে- খাদিমপাড়া গ্রামের বাসিন্দা মৃত সোনা মিয়ার ছেলে ফিরোজ মিয়া, মৃত টেকই মিয়ার ছেলে কুনু মিয়া, কামাল আহমদের ছেলে জিহান, জাহিন, ফরিদ মিয়ার ছেলে রায়হান, মৃত তারা মিয়ার ছেলে আজিজ, আহাদ, মৃত রূপা মিয়ার ছেলে রঞ্জু, কটই মিয়ার ছেলে জামাল, মৃত পাগলা তোতার ছেলে  ছাদিক ও জাবেদ, মৃত রূপা মিয়ার ছেলে আব্দুন নূর, মৃত তারা মিয়ার ছেলে আহমদ, মৃত কটই মিয়ার পুত্র আমাল, মৃত সোনা মিয়ার ছেলে কাবুল।

Manual1 Ad Code

মামলার আইনজীবীরা জানিয়েছেন, গত ২০শে এপ্রিল সিলেট আদালতে মামলা দায়ের করা হয়েছিলো। পরবর্তীতে গত ২৯শে এপ্রিল আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত মামলাটি তদন্তের জন্য সিলেট পিবিআইকে প্রেরণ করেছেন। আগামী ২৭শে মে’র মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, শাহপরান এলাকার যুবলীগ নেতা বদরুল ইসলাম জানিয়েছেন, মুসল্লি বেলাল আহমদের ওপর হামলা চালিয়ে মাজারের দখলদার মামুনুর রশীদ ও তার লোকজন নিজেরাই তাদের চাঁদা আদায়ের গদিঘর, দানবাক্স ভেঙে লুটপাট ও চাঁদাবাজির নাটক সাজিয়েছে। পূর্বের এলাকাবাসীর জিডি থাকা সত্ত্বেও পুলিশ এলাকার মুসল্লিদের বিরুদ্ধে সাজানো ঘটনায় মামলা নিয়েছে। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে বলে জানান তিনি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews