বিএনপির অসহায় কর্মীদের পাশে দাঁড়িয়েছে বহির্বিশ্ব জাতীয়তাবাদি ফাউন্ডেশন কুলাউড়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বিএনপির অসহায় কর্মীদের পাশে দাঁড়িয়েছে বহির্বিশ্ব জাতীয়তাবাদি ফাউন্ডেশন কুলাউড়া

  • শনিবার, ৮ মে, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

বিএনপি’র ত্যাগী ও অসহায় কর্মীদের পাশে দাঁড়িয়েছে কুলাউড়া জাতীয়তাবাদি ফাউন্ডেশন বহির্বিশ্ব। এই সংগঠনের আর্থিক সহযোগিতায় ও কুলাউড়া উপজেলা বিএনপি’র উদ্যোগে ওই কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

৬ মে বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত দলের ৩৩ জন গরিব-অসহায় নিবেদিত কর্মীদের হাতে জনপ্রতি নগদ ৫ হাজার টাকা করে তুলে দেয়া হয়। এ উপলক্ষে কুলাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম.এ মজিদ, কুলাউড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, কোষাধ্যক্ষ আব্দুল মন্নান, উপজেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সমপাদক সুফিয়া রহমান ইতি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান সাইফুল। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

আর্থিক অনুদানের বিষয়টি তদারকি করেন কুলাউড়া জাতীয়তাবাদি ফাউন্ডেশন বহির্বিশ্ব’র সভাপতি হাবিবুর রহমান শামীম।

Manual2 Ad Code

বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন। তারা সাংবাদিকদের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে নেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!