কুলাউড়া বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণের আসামী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুলাউড়া বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণের আসামী আটক

  • বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলায় ১১ বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মাসুম আহমদ (২০) নামক এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার ০১ জুলাই রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন থেকে তাকে আটক করে পুলিশ।

Manual5 Ad Code

আটক মাসুম আহমদ উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা এলাকার মাসুক আহমদের ছেলে।

Manual7 Ad Code

পুলিশ জানায়, গত ২০ এপ্রিল বুধপাশা এলাকার এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে  মাসুম আহমদ।  ২৮ এপ্রিল বাক প্রতিবন্ধী শিশুর পরিবার ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর অভিযুক্ত মাসুম আহমদ এলাকা থেকে পালিয়ে যায়।  বুধবার ০১ জুলাই রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের এক এলাকা থেকে এসআই আব্দুর রহিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হন।

এস আই আব্দুর রহিম জানান, আটক মাসুমকে বৃহস্পতিবার ০২ জুলাই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews