নাইজেরিয়া থেকে ২০০ শিশু অপহরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খাসিয়া বর্ষবিদায় উৎসব সোমবার বড়লেখায় নিসচা’র সচেতনতা বার্তা সম্বলিত বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা মঙ্গলবার জুড়ীকে অশান্ত করার চেষ্টা বরদাসত করা হবে না: এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিত আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্য- বড়লেখা উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ সমাবেশ কুলাউড়ার হাজীপুরে মনাফ মেম্বার হত্যা মামলার প্রধান আসামী নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা ফটিক গ্রেফতার ছাতকে ১৫১ ধারায় চারজন আটক আদালতে প্রেরণ কমলগঞ্জের লাউয়াছড়ায় গেট টুগেদার রান কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা ২৪ নভেম্বর 

নাইজেরিয়া থেকে ২০০ শিশু অপহরণ

  • সোমবার, ৩১ মে, ২০২১

Manual6 Ad Code

নিউজ ডেস্ক:নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশে একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত ২০০ শিশুকে অপহরণ করেছে বন্দুকধারীরা।

Manual2 Ad Code

নাইজারের তেজিনা শহরের ওই শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার হামলা চালিয়ে ওই শিক্ষার্থীদের অপহরণ করে।  খবর দ্য মিরর ও এএফপির।

এ সময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

গত বছরের ডিসেম্বর থেকে দেশটির স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাত শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা।

Manual3 Ad Code

নাইজেরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় থেকে এক মাস আগেও ২০ জনকে অপহরণ করা হয়। ৪০ দিন পর ১৪ জনকে মুক্ত করা হয়। এর একদিন পরই রোববার এ ঘটনা ঘটল।

Manual7 Ad Code

নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেন, তেজিনা শহরে হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে সালিহু টাঙ্কো ইসলামিক স্কুলে গুলিবর্ষণ করে। সেখানকার একজন বাসিন্দা নিহত হন এবং আরও একজন আহত হন। এর পর বন্দুকধারীরা শিশুদের অপহরণ করে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের এক কর্মকর্তা জানান, হামলাকারীরা প্রথমে শতাধিক শিশুকে অপহরণ করেছে। পরে বয়সে বেশি ছোট হওয়ায় কয়েকটি শিশুকে আবার ফেরত দিয়ে যায়। তাদের বয়স চার থেকে ১২ বছরের মধ্যে।

Manual7 Ad Code

রাজ্য সরকার বেশ কয়েকটি টুইটে জানিয়েছে, বয়সে বেশি ছোট এবং হাঁটতে পারে না— এ রকম ১১ শিশুকে মুক্ত করে দিয়েছে হামলাকারীরা। গভর্নর সানি বেলো ওই শিশুদের দ্রুত ফিরিয়ে আনতে নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

নাইজেরিয়ার কেন্দ্র ও উত্তর–পশ্চিমে গ্রামাঞ্চলে লুটপাট, গবাদিপশু চুরি ও মানুষকে জিম্মি করছে বিভিন্ন সশস্ত্র দল। মুক্তিপণের জন্য অপরাধীরা প্রায়ই এ রকম ঘটনা ঘটাচ্ছে। গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৭৩০ শিক্ষার্থী ও শিশুকে অপহরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews