শ্রীমঙ্গলে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন : ঘাতক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

শ্রীমঙ্গলে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন : ঘাতক আটক

  • রবিবার, ৭ জুন, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, শ্রীমঙ্গল ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মা ও মেয়েকে নিজ ঘরে খুনের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মেয়ের স্বামী ঘাতক আজগর আলী খুনের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Manual3 Ad Code

উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের পূর্ব জামসী গ্রামে গত বৃহষ্পতিবার রাতেওই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা জায়েদা বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, ঘটনার পর তথ্য প্রযুক্তি ও স্থানীয়দের সহায়তায় পুলিশের একটি চৌকস দল শনিবার ০৬ জুন রাতে সিন্দুরখান ইউনিয়ন থেকে আজগর আলীকে আটক করতে সক্ষম হয়।

Manual6 Ad Code

আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদেতিনি খুনের দায় প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করে ঘাতক আজগর আলী জানায়, দেড় বছর ধরে তার স্ত্রীকে আটকে রেখেছে শাশুড়ি। তাদের ওপর ক্ষিপ্ত হয়ে বউ-শাশুড়ি দুজনকেই খুন করে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তিনি তার শ্বাশুড়ির ঘরের পিছনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে পাইপ দিয়ে প্রথমে ঘুমন্ত অবস্থায় শ্বাশুড়িকে বুকে ও পেটে আঘাত করে খুন করেন। এ সময় মায়ের চিৎকার শুনে তার স্ত্রী ইয়াসমিন আক্তারের ঘুম ভেঙে যায়।

উঠে মাকে খুন করতে দেখে ফেলে। এ সময় তিনি স্বামীকে বাধা দেয় এবং মাকে বাঁচাতে চেষ্টা করে। খুনের ঘটনার সাক্ষী না রাখতে স্ত্রী ইয়াসমিন আক্তারকেও নির্মমভাবে খুন করে আজগর আলী।

Manual8 Ad Code

দু’জনকে খুন করে ঘরের ভাঙ্গা অংশ দিয়ে পালিয়ে গিয়ে রাতের মধ্যেই পাশ্ববর্তী সিন্দুরখান ইউনিয়নের বেলতলী গ্রামে তার বাড়িতে গিয়ে দুই শিশু ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘটনা জানাজানি হলে ওই বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Manual5 Ad Code

এ ব্যাপারে আশরাফুজ্জামান আরও জানান, ঘটনার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সুযোগে ঘাতক একাই মা-মেয়েকে হত্যা করেছে এবং এ ঘটনার দায় স্বীকার করে মৌলভীবাজার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, খুনের ঘটনার পর নিহত জাহেদা বেগমের ছেলে ওয়াহিদ মিয়া গণমাধ্যম ও পুলিশকে জানিয়েছিলেন- তার বোনের স্বামীর সঙ্গে গত দেড় বছর ধরে তাদের পারিবারিক কলহ চলছিল। এ সূত্র ধরেই পুলিশ শেষ পর্যন্ত খুনের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক জানান, খুব শিগগিরই আসামির দেয়া তথ্য যাচাই বাছাই করে অভিযোগপত্র আদালতে জমা দেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!