কমলগঞ্জের লাউয়াছড়ায় ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জের লাউয়াছড়ায় ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

  • শনিবার, ১২ জুন, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual1 Ad Code

বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার সম্পন্ন হয়েছে। লাউয়াছড়া উদ্যানের স্টুডেন্ট ডরমিটরীতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সদর দপ্তর মৌলভীবাজার এর আয়োজনে শনিবার (১২ জুন) বিকেলে সমাপনী দিনে পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন ইত্তেফাকের কমলগঞ্জ সংবাদদাতা নূরুল মোহাইমীন মিল্টন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজারস্থ বিভাগীয় বনকর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

Manual2 Ad Code

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতছড়ি জাতীয় উদ্যানের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সাবরিনা সাদিয়া শিমু, কমলগঞ্জ উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মো. সহিদুল ইসলাম প্রমুখ। ১০ দিনের এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণ পরবর্তী ২৫ মিনেটের লিখিত মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টনকে সম্মানা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

Manual6 Ad Code

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যান গোটা বাংলাদেশের। প্রকৃতি ও পরিবেশকে সংরক্ষণ করতে এই উদ্যানের জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণীর খাবার সংগ্রহে, বাসস্থান রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সবশেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় ফরেস্টার, বনপ্রহরী, বন্যপ্রাণী সংরক্ষণে স্বেচ্ছাসেবী সদস্য, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিসহ ৩০ জন অংশগ্রহণ করেন। গত ৩ জুন থেকে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!