শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগানে পাঠাগার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

 শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগানে পাঠাগার উদ্বোধন

  • শনিবার, ১২ জুন, ২০২১

Manual1 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি ::

Manual8 Ad Code

চা বাগানের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগানে পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকালে শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুদর্শন শীল এবং টিআইবি শ্রীমঙ্গল এর এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী এর অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতায় এবং কালিঘাট চা বাগানের সামাজিক সংগঠন ‘আলোর দিশারী’ এর সার্বিক সহযোগিতায় ‘আলোর দিশারী’ নামে এ পাঠাগার উদ্বোধন করা হয়।

Manual8 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিতোষ কুমার তাঁতীর সঞ্চালনায় এবং অবসরপ্রাপ্ত চাকুরীজীবী এবং কালিঘাট চা বাগান এর বিশিষ্ট সমাজকর্মী এ কে তাঁতী এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ছাত্রনেতা মোহন রবিদাস, সাগর কুমার তাতী, সমাজকর্মী সুশীল রঞ্জন নায়েক, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম এর কো-চেয়ারপার্সন এবং মাগুরছড়া পুঞ্জি প্রধান ও সনাক শ্রীমঙ্গল এর সদস্য জিডিশন প্রধান সূছিয়াং (করডর), টিআইবি শ্রীমঙ্গল এর এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুদর্শন শীল।

Manual7 Ad Code

বক্তারা বলেন বর্তমানে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী হিসেবে চা শ্রমিক জনগোষ্ঠী মাববেতর জীবন অতিবাহিত করছেন। সাধারণ শিক্ষা বিশেষ করে উচ্চ শিক্ষার সুফল এখনো এই চা শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে আসে নাই। চা বাগানের শিক্ষার্থীরা এখনো চাকুরির পরীক্ষাগুলোতে বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ভালো করতে না পারার কারনে তারা সরকারি চাকুরী থেকে বঞ্চিত হচ্ছে। এর মূল কারন হলো যথেষ্ঠ প্রস্তুতি এবং অনুকুল পরিবেশের অভাব। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য বই কিনে লেখা পড়া করার মতো যতেষ্ঠ টাকা পয়সা তাদের নেই। এর জন্য প্রতিটি চা বাগানে দরকার একটি করে লাইব্রেরী প্রতিষ্ঠা করা। যেখানে সাহিত্য চর্চা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চা শ্রমিক সন্তানরা নিজেদের গড়ে তুলতে পারবেন। বক্তারা সমাজের সুধীজনদের নিকট চা শ্রমিকদের ছেলে মেয়েদের জন্য স্থাপিতএই পাঠাগারে বই উপহার দেয়ার জন্য অনুরোধ করেন।

বক্তারা আরো বলেন বর্তমান সময়ের ছেলে মেয়েরা বই পড়ার সংস্কৃতি থেকে অনেক দুরে সরে গেছে। তাদের মধ্যে বই পড়ার সংস্কৃতিটা ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে চা বাগানগুলোতে তরুণ ছেলে মেয়েদেরকে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিবৃন্দ। আলোচনা অনুষ্ঠানের পর পাঠাগারটির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ যার যার অবস্থান থেকে বই উপহার দেন এবং অনেকেই আগামীতে বই উপহার দেবার প্রতিশুতি ব্যক্ত করেন। পাঠাগারটিতে প্রতিদিন একটি দৈনিক পত্রিকা ও সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন পরিতোষ একাডেমির পরিচালক পরিতোষ কুমার তাঁতী।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই মহৎ কাজের পৃষ্টপোষকদের ধন্যবাদ জানান। পরে স্থানীয় শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে কালিঘাট চা বাগানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাানে অধ্যয়নরত একশ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!