রাজনগর থানায় নতুন ওসি নজরুল ইসলামের যোগদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগর থানায় নতুন ওসি নজরুল ইসলামের যোগদান

  • সোমবার, ১৪ জুন, ২০২১

Manual4 Ad Code

রাজনগর প্রতিনিধি ::

মৌলভীবাজারের রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নজরুল ইসলাম যোগদান করেছেন। সোমবার ১৪ জুন বিকাল ৩ টায় তিনি রাজনগর থানায় যোগদান করেন।

এসময় নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী ওসি আবুল হাসিম এবং রাজনগর থানার অফিসার এবং ফোর্সবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

Manual2 Ad Code

উল্লেখ্য গত বৃহস্পতিবার ১০ জুন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া স্বাক্ষরিত বদলির আদেশে নিয়মিত বদলির অংশ হিসেবে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিমকে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে লাইনওআর বদলি করা হয় এবং নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয় মৌলভীবাজারের ডিআইও -২ ইন্সপেক্টর নজরুল ইসলামকে। নবযোগদানকৃত রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এর আগে মৌলভীবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual3 Ad Code

নবাগত ওসি এ প্রতিবেদককে জানান, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নিদের্শনা বাস্তবায়ন করতে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনগণের সঙ্গে জনসম্পৃক্ততা রেখে এলাকায় অপরাধ কার্মকান্ড প্রতিরোধ করা হবে। সেই সাথে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোরভাবে কাজ করবেব। সবার সহযোগিতায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চান তিনি।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!