প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায়- কুলাউড়ায় বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায়- কুলাউড়ায় বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • রবিবার, ৭ জুন, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে ০৭ জুন রোববার বিকেলে নীলা বেগম (১৫) নামক এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।

Manual8 Ad Code

স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের লোকজন জানান, ইসলামাবাদ গ্রামের জালাল মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে নীলা বেগমের সাথে একই গ্রামের মতছির আলীর পুত্র ২ সন্তানের জনক আলম মিয়ার প্রেমের সম্পর্ক চলছিলো।

Manual7 Ad Code

প্রেমিক আলম মিয়া রোববার বিকাল ৪ টায় আসেন নীলা বেগমের বাড়িতে। এসময় তাদের মধ্যে বিয়ে ব্যাপারে কথা হয়। প্রেমিক আলম মিয়া নীলা বেগমের বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেন। কিছুক্ষণ পরে আলম মিয়া বাড়ি থেকে বেরিয়ে যাবার পর নীলা বেগম বমি শুরু করেন।

Manual7 Ad Code

পরিবারের লোকজন দ্রুত কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৬টায় খবর পেয়ে কুলাউড়া থানার এসআই আবুল বাশার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এসআই আবুল বাশার জানান, প্রেমঘটিত কারণেই নীলার মৃত্যু হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনাচার্জ ইয়ারদৌস হাসান জানান, আপাতত অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে বাবার অভিযোগ গ্রহণ করে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!