কুলাউড়ায় বাড়ছে সাইবার ক্রাইম : পুলিশী বলছে শনাক্তকরণ প্রযুক্তি নেই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কুলাউড়ায় বাড়ছে সাইবার ক্রাইম : পুলিশী বলছে শনাক্তকরণ প্রযুক্তি নেই

  • মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলায় উদ্বেগজনকহারে বাড়ছে সাইবারক্রাইম। থানায় অভিযোগ হলেও তদন্তের নামে ঘটনা ধামাচাপা পড়ছে। কোন প্রতিকার না হওয়ায় কে কখন চক্রের কবলে পড়ে মান সম্মান হারাবেন তা নিয়ে তটস্থ। বিশেষ করে জনপ্রতিনিধিরা রয়েছেন সবচে বেশি আতঙ্কে। নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষকে ঘায়েল করতে এই অস্ত্র ব্যবহার করছে একটি কুচক্রিমহল।

উপজেলার হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুয়া একাউন্ট খুলে নানা অপপ্রচার চালাচ্ছে। চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে ছিলেন একজন গণমাধ্যম কর্মি। ফলে তিনি বিষয়টির প্রতিকার চেয়ে কুলাউড়া থানায় সাধারণ ডায়রি (নং ১৪৬৯ তাং ৩০/০৬/২১) করেন। থানায় জিডি করায় ওইচক্রটি উল্টো ক্ষিপ্ত হয়ে তাঁর বিরুদ্ধে নগ্ন অপপ্রচার চালাচ্ছে।

Manual5 Ad Code

এদিকে গত ০৬ জুলাই হাজীপুর ইউনিয়নের রীনা মালাকার নামে এক এনজিও কর্মী কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হাজিপুর ইউনিয়নের ওই সাইবার অপরাধীচক্র চেয়ারম্যানের সাথে তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এতে তিনি মান সম্মানের ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না। তিনি জানান. থানায় অভিযোগ করে কোন প্রতিকার মিলছে না। এখন মান সম্মান নিয়ে বেঁচে থাকা কঠিন।

Manual1 Ad Code

কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ছালাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবচেয়ে বেশি অপপ্রচার চালানো তাঁর বিরুদ্ধে। অবশ্য তিনি এগুলো গাঁয়ে মাখেন না বা গুরুত্ব দেন না। তবে প্রশাসনের বিষয়টি গুরুত্বসহকাওে দেখা উচিত বলে তিনি দাবি করেন। নয়তো একসময় মানুষের মান সম্মান বা ব্যক্তিত্ব বলে আর কোন জিনিস থাকবে না। প্রশাসনের উচিত ফেইসবুকের এসব অপপ্রচারকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা।

Manual7 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, ফেইক আইডি দ্রুত বের করার প্রযুক্তি আমাদের কাছে নাই। তাছাড়া যারা অভিযোগ করেছেন, তাদের অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। তদন্তক্রমে আইডিগুলো চিহ্নিত করে ব্যবহারকারীদের আইনের আওতায় আনা হবে। কুলাউড়া থানার ওসি তদন্ত সেই দায়িত্ব পালন করছেন। মাঠ পর্যায়েও তিনি কাজ করছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews