কুলাউড়ায় ১৫ লাখ টাকা সহায়তা দেবে আমিরাত প্রবাসিরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুলাউড়ায় ১৫ লাখ টাকা সহায়তা দেবে আমিরাত প্রবাসিরা

  • মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

Manual3 Ad Code
আরব আমিরাত প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১৫ লাখ টাকা অসহায় মানুষদের সহায়তা দেবে সংযুক্ত আমিরাত প্রবাসি কুলাউড়া ব্যবসায়ীরা।  সংযুক্ত আরব আমিরাতের শারজাহে আমিরাত প্রবাসি কুলাউড়ার ব্যবসায়ীদের নিয়ে গঠিত সংগঠন কুলাউড়া বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ ঘোষণা দেন বক্তারা।
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম লিটন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউ এ ইর প্রতিষ্টাতা সভাপতি শাহেদ নুর, ওসমানী স্মৃতি পরিষদের আমিরাতের পৃষ্ঠপোষক জিয়া উদ্দিন তরফদার, কবিরাজি প্রবাসী সমাজ কল্যাণ ট্রাস্ট কুলাউড়া মৌলভীবাজার এর সভাপতি জালাল উদ্দীন মন্তর, ওসমানী স্মৃতি পরিষদের উপদেষ্টা তারা মিয়া বাকুল, বিশিষ্ট ব্যবসায়ী আলিম উদ্দিন, ওসমানী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ওসমানী স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবলু চৌধুরী, বায়ান্ন টিভির সম্পাদক লুৎফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আছকর আলী, ব্যবসায়ী মুজিব খান, ব্যবসায়ী লোকমান হোসেন, ব্যবসায়ী খালেদ আহমেদ, দেলোয়ার হোসেন, কয়ছর, মালিক, সালেক, মুনিম আহমেদ, সোহেলসহ ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এতে সকলের উপস্থিতিতে নজরুল ইসলাম লিটন তালুকদারকে সভাপতি, আতাউর রহমান আতাকে সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক, সাহেদ নুরকে সিনিয়র সহ সভাপতি, জালাল উদ্দীন মন্তরকে প্রধান উপদেষ্টা, তারা মিয়া বাকুলকে সিনিয়র উপদেষ্টা, আলিম উদ্দিন কে প্রধান পৃষ্ঠপোষক, ইসলাম উদ্দিন নজরুলকে যুগ্ম সাধারণ সম্পাদক, আজমল খানকে যুগ্ম সাধারণ সম্পাদক, মুজিব খানকে দপ্তর সম্পাদক, নুরুল ইসলামকে অর্থ সম্পাদক, জামাল তালুকদারকে প্রচার সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনের স্থায়ী কমিটির চেয়ারম্যান জিয়া উদ্দিন তরফদার। সকলের উপস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে বাৎসরিক দেড় মিলিয়ন টাকার অনুদান ঘোষণা করেন সংগঠনের কার্যকরি কমিটির চেয়ারম্যান জিয়া উদ্দিন তরফদার। এ টাকাগুলো আর্থ সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!