কমলগঞ্জে লোকালয়ে আসা অজগর লাউয়াছড়ায় ফিরে গেলো – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে লোকালয়ে আসা অজগর লাউয়াছড়ায় ফিরে গেলো

  • শনিবার, ১৪ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ে বেরিয়ে আসা প্রায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপকে আটক করেছে গ্রামবাসী। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবগত করলে তারা অজগরটিকে উদ্ধার করে লাউয়াছড়ায় রেসকিউ সেন্টারে নিয়ে আসেন। গত শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের টিলাবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। রাতেই উদ্ধারকৃত অজগর সাপকে লাউয়াছড়া জাতীয়উদ্যানে অবমুক্ত করা হয়।

Manual8 Ad Code

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের টিলাবাজার এলাকার নির্মল কুমার সিংহ তার জমির ধান কাটতে গিয়ে গত শুক্রবার বিকাল ৫টায় বিশাল আয়তনের একটি অজগর সাপ দেখতে পান। পরে গ্রামের লোকজনকে সাথে নিয়ে অজগরটিকে আটক করে একটি বস্তার ভিতরে বন্দি করে রাখেন। আটককৃত অজগর সাপটি উদ্ধার করার জন্য স্থানীয়রা বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষন বিভাগকে জানায়। পরে রাতে বন্যপ্রাণী বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম টিলাবাজারের বটতলা এলাকায় গিয়ে গ্রামবাসীর হাতে বস্তাবন্দি অবস্থায় আটক অজগরটি উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়। অজগরটি সুস্থ থাকায় শুক্রবার রাত ১০টায় লাউয়াছড়া জাতীয় উদ্যান বনে অবমুক্ত করা হয়।

Manual6 Ad Code

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম অজগর উদ্ধারের কথা স্বীকার করে বলেন, টিলাবাজার এলাকায় ধানী জমিতে পাওয়া অজগরটি শুক্রবার রাত ১০টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।#

Manual8 Ad Code

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!