শায়েস্তাগঞ্জে সড়কে ঝরলো ৬ প্রাণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

শায়েস্তাগঞ্জে সড়কে ঝরলো ৬ প্রাণ

  • সোমবার, ১৬ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

শায়েস্থাগঞ্জ প্রতিনিধি ::

Manual4 Ad Code

কাভার্ডভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় । এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।

১৬ আগস্ট সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেটসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের শ্রীবাউর গ্রামের মো. আবুল মিয়ার ছেলে আহাদ মিয়া (৩০), তার স্ত্রী শাহেনা আক্তার (২৫), একই গ্রামের মো. সফর আলীর ছেলে মো. রাজু মিয়া (২২), একই এলাকার আকবর আলীর স্ত্রী রাহেলা আক্তার ( ২৩), একই উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২০) ও একই উপজেলার উবাহাটা ইউনিয়নের বরমপুর গ্রামের হাজী আনফর উল্লার ছেলে মো. আলাউদ্দিন (২৭)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাইনুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি (হবিগঞ্জ -থ – ১১- ৫৬৩০) অলিপুর যাচ্ছিল।

পথে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেটসংলগ্ন স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (চট্টমেট্রো-ট -১১৪৫৯৩) ওই অটোরিকশাকে চাপা দেয়।

Manual6 Ad Code

এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ছয় যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, অটোরিকশাটি গ্যাস ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে মহাসড়কে উঠে ওভারটেক করতে চাইলে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. কবীর হোসেন জানান, নিহত ছয়জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews