কমলগঞ্জে দুর্বৃত্তের বিষ : মাছ মরে ভেসে উঠলো দিঘীতে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে দুর্বৃত্তের বিষ : মাছ মরে ভেসে উঠলো দিঘীতে

  • বুধবার, ৮ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে বাদে সোনাপুর গ্রামে সোনারায় দিঘীতে সব মাছ মরে ভেসে উঠেছে। সোনারায় দিঘীতে প্রায় এক লাখের মতো বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়েছিল। সোনারায় দিঘীটি ১৪ জন মালিক উদ্যোগ নিয়ে মাছ চাষ করেছিলেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ০৭ জুলাই রাতে।

Manual4 Ad Code

দুর্বৃত্তরা বিষে ঢেলে দেওয়ার কারণে দিঘীতে সব মাছ মরে যায়। তাতে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। বুধবার সকাল বেলা মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে এলাকার লোকজন। এ সময় সোনারায় দিঘীর মালিকরা খবর পেয়ে দেখতে পান সব মাছ মরে ভেসে উঠেছে এলাকার মানুষ মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে।

Manual3 Ad Code

ভুক্তভোগী মালিক মোহাম্মদ রফিকুল হক খোকন, জুয়েল আহমেদ, অলিউর রহমান, মুক্তার আলী বলেন, আমরা সোনারায় দিঘী তিন বছর ধরে ১৪ জন মালিক মিলে মাছ চাষ করে আসছি। কে বা কারা গত মঙ্গলবার রাতের বেলা দিঘীতে বিষ ঢেলে দিলে মাছ মরে গিয়ে আমাদের প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়।

Manual3 Ad Code

এই বিষয়ে বুধবার দুপুরে রফিকুল হক খোকন বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন।

অভিযোগ বিষয়ে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান বলেন, দুর্বৃত্তরা রাতের বেলায় বিষ ঢেলে দিয়ে মাছ মেরে ফেলর অভিযোগ করা হয়। তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!