হবিগঞ্জের চুনারুঘাটে ভাইয়ের দায়ের কোপে ভাই নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

হবিগঞ্জের চুনারুঘাটে ভাইয়ের দায়ের কোপে ভাই নিহত

  • বুধবার, ৮ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, হবিগঞ্জ, ০৮ জুলাই  ::

হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জের ধরে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। ঘটনাটি ৮ জুলাই বুধবার বিকেলে আমু চা বাগানের সাঁওতাল ল্যান্ড বাশ বাড়ি এলাকায় । এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

Manual7 Ad Code

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার জুইড়া গ্রামের বকুল মিয়া (৪৫) ও তার বড় ভাই ফজলু মিয়া (৪৮) এর মাঝে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ফজলু ও তার ছেলে ফয়সল মিয়া কথা কাটাকাটি করে বকুল এর সাথে । এক পর্যায়ে বকুল তার ভাতিজা ফয়সল কে মারতে শুরু করলে তার বাবা ফজলু দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন ছোট ভাই বকুলকে ।

পরে চা বাগানের শ্রমিকরা তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বকুলকে মৃত ঘোষনা করেন।

Manual1 Ad Code

চুনারুঘাট থানার ওসি নাজমুল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বকুলের বড় ভাই ফজলু মিয়া ও তার ভাতিজা ফয়সাল মিয়াকে আটক করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews