কমলগঞ্জে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস পালিত

  • শনিবার, ২১ আগস্ট, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ শে আগস্টের ভয়াবহ নারকীয় গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শনিবার বিকাল ৫টায় ভানুগাছ বাজারস্থ দলীয় কার্যালয়ে ওই নারকীয় হত্যাকা-ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আলোচকরা। বেগম আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা। সেই কালোথাবা বাংলাদেশের রাজনীতিকে আরেকবার বিভক্ত করেছে উল্লেখ করেন আলোচকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদেও সাবেক সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

Manual3 Ad Code

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, সহ সভাপতি ছিদ্দেক আলী, অশোক বিজয় দেব ক্জাল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জুয়েল আহমদ, জুনেল আহমদ তরফদার, এড. মো. সানোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল মন্নান, আব্দুল মছব্বির, খন্দকার আহমদ হোসেন, সাব্বির আহমদ ভূঁইয়া, রাসেল মতলিব তরফদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ।

এদিকে ২১ শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা কৃষক লীগের উদ্যোগে উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল মতলিব তরফদারের সভাপতিত্বে শনিবার বিকাল ৩টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সহ প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মহিউদ্দিন, সিলেট মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা পৌর কাউন্সিলর ছাদ আলী প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!