ইতালি যুবলীগ মনফালকনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

ইতালি যুবলীগ মনফালকনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

  • সোমবার, ২৩ আগস্ট, ২০২১

Manual3 Ad Code
ইতালি প্রতিনিধি ::
২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে যুবলীগ মনফালকনে।
শনিবার অনুষ্ঠিত দোয়া মাহফিলে আব্দুর রাফিক লিটনের সভাপতিত্বে, সোহাগ মুন্সি ও মামুন আল রশিদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত,পাঠ সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মজনু দেওয়ান, বিশেষ অতিথি ছিলেন মনফালকনে গরিঝিয়া শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার তোফাজ্জল হোসেন (তপন), মনফালকনে আওয়ামী লীগের নেতা সারোয়ার কাওসার (সবুজ), প্রধান বক্তা এম.ডি জনি মিয়া, বিশেষ বক্তা নুরুল হক বেপারী, সুজন হাওলাদার, হাজী শহিদুল হোসেন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন,আব্দুর রব তাপস মিয়া, এম.ডি স্বপন, জহিরুল ইসলাম জনি, হাবিবুর রহমান মোল্লা, আব্দুল সাত্তার, সাহিদ সারোয়ার, নাজমুল হাসান, হাবিবুর রহমান, লুৎফর শিকারী, সোহান বেপারী শামীম হোসেন প্রমুখ ।
বক্তারা তাদর বক্তব্য বলেন ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের নেতা-কর্মীসহ ২২ জন নিহত হন। আহত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ কয়েকশ নেতা-কর্মী। নারকীয় হত্যাকাণ্ডে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় নিহত বেগম আইভি রহমানসহ ২২ জন শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী খুনিদের ফাঁসি অবিলম্বে কার্যকর করার দাবী জানান এবং নিহতদের বিদেহী আত্তার মাগফেরাত কামানায় বিশেষ মোনাজাত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!