বড়লেখায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান শহীদ, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, মঈন উদ্দিন মেম্বার, ময়নুল হক, যুগ্ম সম্পাদক জনাব ফখরুল ইসলাম সুনু মিয়া, মিসবাউল হক মিনু, পৌর বিএনপির সহ সভাপতি সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, শিক্ষা বিষয়ক সম্পাদক রহিম বক্ত মুসা, মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি, সহ যুববিষয়ক সম্পাদক মুজিবুল হক খোকন, সহ ছাত্রবিষয়ক সম্পাদক নাদের আহমেদ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ অর্থসম্পাদক রফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সদস্য রহিম উদ্দিন নজরুল, নাজিম উদ্দিন, আব্দুল খালিক, মুমিন আলী, ফখরুল ইসলাম, আব্দুল মালিক, সৈয়দ আজহারুল হোসেন ফায়েক, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, দক্ষিণভাগ উত্তর(কাঠালতলী) ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর বিএনপির ৫ নং ওয়ার্ড সভাপতি এনামুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা শাহিন আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা খলিলুর রহমান শাহীন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews