দেশে ৬০ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সরকার কাজ করছে -পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দেশে ৬০ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সরকার কাজ করছে -পরিবেশমন্ত্রী

  • শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। শিল্প-কারখানা গড়ে উঠছে। আওয়ামী লীগ সরকার ২০৪১ সালে দেশে ৬০ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষে কাজ করছে। আজ দেশের যে পরিবর্তন হয়েছে, তা বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকলেই স্বীকার করেত হবে। তিনি বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজে সরকারের ব্যয় হচ্ছে ৮৫ লাখ টাকা।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, প্রধান শিক্ষক আসুক আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

পরিবেশ ও বনমন্ত্রী আরও বলেন, জুড়ীর লাঠিটিলায় এখানকার ভিলেইজারদের রেখেই দেশের তৃতীয় সাফারি পার্ক স্থাপন করা হবে। তবে বনের ক্ষতি হলে তাদেরকে পুনর্বাসন করেই বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ করা হবে। তিনি পাথারিয়া পাহাড়ের বনাঞ্চল রক্ষায় সকলকে ভুমিকা রাখার উদাত্ত্ব আহ্বান জানান।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!