স্পেনের মাদ্রিদে সোহেল ভূঁইয়া সংবর্ধিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্পেনের মাদ্রিদে সোহেল ভূঁইয়া সংবর্ধিত

  • রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code

 বকুল খান, স্পেন۔ ::

নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ,গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সভাপতি এইচ এম সোহেল ভূঁইয়া মাদ্রিদে সংবর্ধিত হয়েছেন। গতকাল সোহেল ভূঁইয়া দীর্ঘদিন পরে লন্ডন থেকে মাদ্রিদ বিমান বন্দরে এসে পৌঁছেলে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান । এসময় প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি একরামুজ্জামান কিরণ ,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল হোসেন ,সহ-সাংগঠনিক সম্পাদকখসরু হাসান প্রমুখ।

Manual3 Ad Code

জনপ্রিয় এই কমিউনিটিনেতাকে ওই দিন রাতে বাংলা টাউন রেস্টুরেন্টে গ্রেটার ঢাকা এসোসিয়েশনের পক্ষ থেকে তাৎক্ষণিক সম্বর্ধনা প্রদান করা হয় । সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ,নরসিংদীর জেলা সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিলন ,নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি একরামুজ্জামান কিরণ, সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি আমির হুসেন, গাজীপুর জেলা এসোসিয়েশনের মুর্শেদ আলম তাহের, ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাসুদ প্রমুখ |

Manual8 Ad Code

সংবর্ধনার জবাবে আবেগাপ্লুত হয়ে সোহেল ভূঁইয়া বলেন , মাদ্রিদ কমিউনিটির ভালোবাসা আমার হৃদয় এ জায়গা করে নিয়েছে একটি বিশেষ স্থান |এই শহরে কাটিয়েছিলাম সোনালী জীবন যৌবন , মাদ্রিদবাসীর ভালোবাসার কাছে আজীবন রেডি থাকবো।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!