বড়লেখায় কন্যাশিশু দিবসে কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষণার্থীদের ভাতার চেক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় কন্যাশিশু দিবসে কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষণার্থীদের ভাতার চেক বিতরণ

  • শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১১টি কিশোর-কিশোরী ক্লাবে হারমোনিয়াম, তবলাসহ নানা সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী এবং ৫০ জন আইজিএ প্রশিক্ষণার্থীর মধ্যে জনপ্রতি ১২ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন্নাহারের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, যুগান্তর সাংবাদিক আব্দুর রব, জাইকা’র কো-অর্ডিনেটর মো. নাজমুল হোসেন।

এছাড়াও বক্তব্য দেন প্রশিক্ষক জবা আক্তার, প্রশিক্ষণার্থী শাহিদা আক্তার, পূরবী রাণী দেবী।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!