বড়লেখার ১০ ইউনিয়নে নৌকার মনোনয়ন চান ৫৩ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখার ১০ ইউনিয়নে নৌকার মনোনয়ন চান ৫৩ জন

  • শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখার ১০ ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই উপলক্ষে শনিবার দুপুর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন। জেলা পরিষদ জনমিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।

Manual3 Ad Code

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

Manual5 Ad Code

দলীয় সুত্র জানিয়েছে, উপজেলার ১০ ইউনিয়নে নৌকার প্রার্থীতা চেয়ে নিজেদের জীবন বৃত্তান্তসহ নাম জমা দিয়েছেন ৫৩ জন আওয়ামী লীগ নেতা। এদের মধ্যে একজন বিদ্রোহীসহ ৭ জন বর্তমান চেয়ারম্যান রয়েছেন। বর্নি ও উত্তর শাহবাবাজপুর ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় বর্তমান চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন ও এনাম উদ্দিন প্রার্থীতা চাননি। এদের একজন আমেরিকায় ও অপরজন বৃটেনে রয়েছেন।

Manual4 Ad Code

নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতারা হলেন-বর্নি ইউনিয়নে জুবের আহমদ, শামীম আহমদ ও আব্দুল মুহিত। দাসেরবাজার ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, নজব উদ্দিন, স্বপন চক্রবর্তী, জিয়াউর রহমান, ফখরুল ইসলাম, মোমিন আহমদ, নাজিম উদ্দিন। নিজ বাহাদুরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ময়নুল হক, আব্দুস শুকুর, নিয়াজ উদ্দিন ও বদরুল আলম উজ্জল। উত্তর শাহবাজপুর ইউনিয়নে রফিক উদ্দিন, আতাউর রহমান, জুবের আহমদ ও মমিনুল হক টনি। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান সাহাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, শামছুল ইসলাম পুতুল। সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সালেহ আহমদ জুয়েল। তালিমপুর ইউপিতে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সুনাম উদ্দিন সুনাই বন্ধু, মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান প্রমুখ। দক্ষিণভাগ উত্তর ইউপিতে বর্তমান চেয়ারম্যান এনাম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিউদ্দিন আহমদ গোলজার, আব্দুল জলির ফুলু, আশরাফ হোসেন। দক্ষিণভাগ দক্ষিণ ইউপিতে বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন, তাজ উদ্দিন লতা, সুব্রত কুমার দাস শিমুল, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের স্ত্রী ও ইউনিয়ন মহিলা লীগের সভাপতি সুলতানা কুহিনুর সারওয়ারী, সামছুল হক প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, মনোনয়ন প্রত্যাশীদের তালিকা যাচাই শেষে প্রত্যেক ইউনিয়ন থেকে ৩ জনের নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড নৌকার চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!