বড়লেখায় সড়কের ভুমিতে নির্মিত অবৈধ দোকান ঘরে চোরাই রডের গোদাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় সড়কের ভুমিতে নির্মিত অবৈধ দোকান ঘরে চোরাই রডের গোদাম

  • বুধবার, ৩ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

আব্দুর রব, বড়লেখা ::

বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনির কলেজ রোডের সড়ক ও জনপথের ভুমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘরকে চোরাই রডের গোদাম বানিয়েছে ভাঙ্গারী ব্যবসায়ী কামাল হোসেন। অভিযোগ রয়েছে প্রতি রাতে প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে তিনি ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন স্থানে ভাঙ্গারী মালামালের সাথে চোরাই রড পাচার করছেন। অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে থানা পুলিশ ওই গোদাম ঘরে অভিযান চালিয়েছে।

Manual3 Ad Code

জানা গেছে, বড়লেখা পৌরশহরের সরকারী ডিগ্রি কলেজ রোডে দীর্ঘদিন ধরে ভাঙ্গারী ব্যবসার আড়ালে চোরাই রডের ব্যবসা করছেন ভাঙ্গারী ব্যবসায়ী কামাল হোসেন। চোর সিন্ডিকেটের সাথে আতাত করে তিনি নির্মাণাধীন বিভিন্ন সরকারি ভবন ও ব্রিজ-কালভার্টের চোরাই রড ক্রয় করেন। মা এন্টারপ্রাইজ নামে ভাঙ্গারী মালের দোকান খুলে চালিয়ে যাচ্ছেন রমরমা চোরাই রডের ব্যবসা। ভাঙ্গারী দোকানের সামনের সড়ক ও জনপথ বিভাগের ভুমি দখল করে সেখানে নির্মাণ করেছেন অবৈধ টিনসেটের লম্বা দোকান ঘর। আর এ দোকান ঘরই ব্যবহার করছেন চোরাই রডের গোদাম হিসাবে।

সরেজমিনে গিয়ে সড়ক ও জনপথের ভুমির ওপরের অবৈধ দোকান ঘরে ব্যাপক পরিমান নতুন রড মজুদ থাকতে দেখা গেছে। সূত্র জানায় ভাঙ্গারী ব্যবসায়ী কামাল হোসেন কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের পরিত্যাক্ত রেলস্টেক পাচারের পর এবার নির্মাণাধীন বিভিন্ন ব্রিজের রড চোরদের নিকট থেকে ক্রয় করেন। এ দোকানঘরে মজুত রেখে রাতের আঁধারে ভাঙ্গারী মালের সাথে তা পাচার করেন। দীর্ঘদিন ধরে তিনি রেললাইনের চোরাই রডের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এছাড়া প্রায়ই নির্মাণাধীন বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন বিল্ডিংয়েরও রড চুরি হয়। এসব রড অল্প দামে ক্রয় করে পাচার করছে ভাঙ্গারী ব্যবসায়ী কামাল হোসেন। তার দোকানে ঢুকার পর ভুক্তভোগীদের কিছুই করার থাকে না।

Manual6 Ad Code

এব্যাপারে ভাঙ্গারী ব্যবসায়ী কামাল হোসেনের দোকান কর্মচারি বিল্লাল হোসেন জানান, কামাল হোসেন মাল কিনতে বাহিরে গেছেন। মার্কেট মালিক সড়ক ও জনপথের ভুমিতে দোকানঘর নির্মাণ করে দিয়েছেন। মালিক ভাড়া নেন। অবৈধ দোকান ঘরের ভিতরের ব্যাপক রডের ব্যাপারে বলেন এগুলো তার মালিক (কামাল হোসেন) বাস্তবায়নাধীন রেললাইনের ব্রিজ নির্মাণের দায়িত্বে থাকা একজন ঠিকাদারের নিকট থেকে ক্রয় করেছেন।

Manual5 Ad Code

থানার এসআই আবু সাঈদ জানান, অভিযোগ পেয়ে বুধবার বিকেলে ভাঙ্গারী ব্যবসায়ী কামাল হোসেনের সড়কের ভুমিতে নির্মিত অবৈধ দোকান ঘরে অভিযান চালিয়ে ব্যাপক পরিমান নতুন রড থাকতে দেখেছেন। কামাল হোসেন ব্রিজের ঠিকাদারের নিকট থেকে রড ক্রয়ের কিছু কাগজপত্র দেখিয়েছেন। এগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। তদন্তের আগে রডগুলো না সরানোর জন্য তাকে নির্দেশ দিয়েছেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!