ইউপি নির্বাচন : বড়লেখায় ৮ ইউপিতে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ১৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

ইউপি নির্বাচন : বড়লেখায় ৮ ইউপিতে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ১৫

  • শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

দলের কঠোর নির্দেশ অমান্য করে মৌলভীবাজারের বড়লেখায় ইউপি নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নের ৮টিতে আওয়ামী লীগের ১৫ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এমন চিত্র উপজেলার বর্ণি, দাসেরবাজার, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা সদর, তালিমপুর, দক্ষিণভাগ উত্তর ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের। আগামী ২৮ নভেম্বর এগুলোসহ উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলের একক প্রার্থী মনোনয়ন দিয়েছে। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে ৮ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Manual1 Ad Code

বর্ণি ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকার) মনোনীত জোবায়ের হোসেনের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সহসভাপতি শামীম আহমদ ও স্থানীয় আওয়ামী লীগ এবং তাঁতী লীগ নেতা আব্দুল মুহিত।

দাসেরবাজার ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত জিয়াউর রহমানের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী।

উত্তর শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত রফিক উদ্দিন আহমদের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. আতাউর রহমান ও সাবেক ছাত্রলীগ নেতা মুমিনুর রহমান টনি।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নাহিদ আহমদ বাবলুর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান সাহাব উদ্দিন।

বড়লেখা সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত সালেহ আহমদ জুয়েলের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান সিরাজ উদ্দিন।

তালিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত বিদুৎ কান্তি দাসের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা এখলাছুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুনাম উদ্দিন সুনাই বন্ধু।

Manual3 Ad Code

দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত এনাম উদ্দিনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল জলিল ফুলু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ ও ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক আশরাফ হোসেন। এরমধ্যে ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক আশরাফ হোসেন গত কয়েক বছর আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন। এবারের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত সুলতানা কোহিনুর সারোয়ারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন।

Manual1 Ad Code

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর জানান, ‘আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে বিদ্রোহী প্রার্থীদের আমরা বোঝানোর চেষ্টা করছি। মনোনয়ন প্রত্যাহারের আগ পর্যন্ত এটা অব্যাহত থাকবে। এরপরও তারা যদি না মানেন তবে তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Manual7 Ad Code

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের এই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!