জুড়ী জায়ফরনগরে হাবিব জামাতের প্রার্থী- আওয়ামীলীগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

জুড়ী জায়ফরনগরে হাবিব জামাতের প্রার্থী- আওয়ামীলীগ

  • রবিবার, ৭ নভেম্বর, ২০২১

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার প্রচারনা। ৬ নভেম্বর শনিবার রাত ৮টায় কামিনীগঞ্জবাজারের বিজিবি ক্যাম্প চত্তর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কার সমর্থনে এক পথ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, জামাত সমর্থিত প্রার্থী সৌদি প্রবাসী হাবিবুর রহমান হাবিব আঞ্চলিকতার কথা তোলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনি বৈতরনী পার হতে চায়। হাবিবের লোকজন বিভিন্ন জায়গায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শণ করছে। তারা হুশিয়ারি উচ্চরণ করে বলেন, জামাত সমর্থিত প্রার্থীর এ নীল নকশা কখনোই সফল হতে দেয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী জায়েদ আনোয়ার চৌধুরীকে সকল বেদাবেদ ভূলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে বিপুল ভোটে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সভায় বক্তরা ঘোড়া মার্কার অপর প্রার্থী মাছুম রেজার সমালোচনা করে বলেন, নির্বাচনে পরাজিত হলে তাকে খোঁজে পাওয়া যাবেনা। তিনি, লন্ডন চলে যাবেন। তাই তাকে ভোট না দেয়ার জন্য ভোটাদের আহব্বান করেন।

Manual6 Ad Code

ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ রুবেল’র পরিচালনায় ও জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা’র সভাপতিত্বে নির্বাচনি পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নৌকা মার্কার প্রার্থী জায়েদ আনোয়ার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাসুক আহমদ, সহ-সভাপতি জাকির আহমদ কালা, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা ইমরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল, জুড়ী কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা খলিলুর রহমান, যুবলীগ নেতা মতিউর রহমান রাজিব হায়দার প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews