নেশাক্ত চা শ্রমিক প্রাণ হারালেন বিষাক্ত সাপের ছোবলে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

নেশাক্ত চা শ্রমিক প্রাণ হারালেন বিষাক্ত সাপের ছোবলে

  • শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, চুনারুঘাট ::

 হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে নিজ হাতে ধরে আনা সাপের ছোবলে প্রাণ হারালেন বিষ্ণু ঝড়া নামে এক চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, উপজেলার নালুয়া চা বাগানের দমদমিয়া টিলার বাসিন্দা চা শ্রমিক বিষ্ণু ঝড়া (৩০) ও তার স্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যয় বাসায় ফেরার পথে রাস্তায় একটি বিষাক্ত সাপ দেখতে পান। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় বিষ্ণু সাপটি ধরে একটি ব্যাগে ভরে বাসায় নিয়ে আসেন। এরই মধ্যে সাপটি তাকে দুবার ছোবল দেয়। কিন্তু নেশার ঘোরে তিনি সাপটি নিয়েই ঘুমিয়ে পড়েন। সকালে তার স্ত্রী তাকে ডাকাডাকি করে তাকে মৃত দেখতে পান। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

Manual1 Ad Code

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নটবর রুদ্রপাল বলেন, বিষ্ণু ঝড়া নেশাগ্রস্ত অবস্থায় সাপটি ধরে ব্যাগে করে বাজার ঘুরে বাসায় নিয়ে যায়। এ সময় সাপটি তাকে ছোবল দেয়। এটি তার পালিত সাপ বলে সে বাসায় নিয়ে যায়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!