কমলগঞ্জে পছন্দের পাত্রীর সাথে বিয়ে না দেয়ায় সিএনজি অটো চালকের আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

কমলগঞ্জে পছন্দের পাত্রীর সাথে বিয়ে না দেয়ায় সিএনজি অটো চালকের আত্মহত্যা

  • বুধবার, ১৫ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual8 Ad Code

পরিবারের সদস্যরা পছন্দের পাত্রীর সাথে বিয়েতে অসম্মতি জানালে অভিমানে আত্মহনের পথ বেছে নিয়ে নিয়েছে এক সিএনজি চালক। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার বড়গাছ এলাকায়।

স্থানীয় সুত্রে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার বড়গাছ এলাকার মজম্মিল আলির ছেলে স্থানীয় সিএনজি চালক আব্দুল কাইয়ুম (২২) পরিবারের উপর অভিমান করে গত মঙ্গলবার রাতের কোন এক সময় তার বাড়িতে কীটনাশক পান করে। পরবর্তী সময়ে বাড়ির লোকজন ঘটনাটি জানতে পেরে কাইয়ুমকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে পরবর্তীতে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

জানা যায়, আব্দুল কাইয়ুম তার বাড়ির পাশের এক কিশোরীর সাথে মন দেয়া নেয়া চলছিলো। দীর্ঘদিন তাদের সম্পর্ক অটুট থাকায় জীবন সঙ্গীনি করতে ওই কিশোরীকে তার বুকে ধারন করে। এতে বিপত্তি ঘটে তার পরিবারের অন্য সদস্যদের। এ নিয়েই পরিবারের সদস্যদের দ্বন্ধ সৃষ্টি হয়। আর এ অভিমান করেই কাইয়ুম মঙ্গলবার রাতে কীটনাশক পান করে আত্মহত্যা করে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, যেহেতু তার মৃত্যু মৌলভীবাজার সদর হাসপাতালে হয়েছে। সে হিসাবে সদর মডেল থানায় ব্যবস্থা গ্রহণ করবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews