কমলগঞ্জে দুই মাদ্রাসার ছাত্র নিখোঁজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে দুই মাদ্রাসার ছাত্র নিখোঁজ

  • মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের দুই ছাত্র ধরে নিখোঁজ। এ ঘটনায় কমলগঞ্জ থানায় ছাত্রদের পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে।

Manual3 Ad Code

নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র হলো- উপজেলার পতনঊষার ইউনিয়নের টিকরপাড়া গ্রামের কাওছার আহমেদ পুতুলর ছেলে নজরুল ইসলাম সাহেল (১৪) এবং পতনঊষার গ্রামের আব্দুল কাদিরের ছেলে হাসনাত কবির কামরান (১৪)।

Manual3 Ad Code

জানা যায়, নজরুল ইসলাম সাহেল এবং হাসনাত কবির কামরান মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করে। গত সোমবার বিকেলে তারা প্রতিদিনের মতো বাড়ি থেকে দুপুরের খাওয়া দাওয়ার পর মাদ্রাসায় যায়। মাদ্রাসায় যাওয়ার পর আসরের নামাজের সময় আবার বাড়িতে আসে তারা। কিছু সময় পর আবার মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হয়ে এরপর তাদের আর সন্ধান পাওয়া যায়নি।
হাসনাত কবির কামরানের বাবা আব্দুল কাদির বলেন, আমার ছেলে প্রতিদিনের মতো বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে মাদ্রাসায় জাওয়ার জন্য বের হয়, বিকাল ৪ টার পর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় আমি কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রসার পরিচালনা কমিটির সভাপতি মো. জহুর আলী বলেন, শুনেছি ছাত্র দুজন আসরের নামাজের সময় মাদ্রাসা থেকে বাড়িতে যায়, বাড়ি থেকে তারা আর মাদ্রাসায় আসেনি।

Manual1 Ad Code

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় জিডি হয়েছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা অব্যহত আছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!