সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর পুরস্কার পেলেন ইতালী প্রবাসী নারী মেহেনাস তাব্বাসুম শেলি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর পুরস্কার পেলেন ইতালী প্রবাসী নারী মেহেনাস তাব্বাসুম শেলি

  • বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

Manual7 Ad Code
 ইতালী থেকে নাজমুল হোসেন ::
আন্তর্জাতিক অভিবাসী দিবসে ঢাকা ডেমরার বাসীন্দা ইতালী প্রবাসী মেহেনাস তাব্বাসুম শেলিকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী অভিবাসী কর্মীর পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। ২১ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ দূতাবাস ইতালীর পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়।
দূতাবাস কার্যালয়ের কনফারেন্স হলরুমে সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানের হাত থেকে মেহেনাস তাব্বাসুম শেলি এ পুরস্কার গ্রহণ করেন। ইতালী থেকে বাংলাদেশে ২০২১ সালে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের ঢাকার মেয়ে ইতালী প্রবাসী মেহেনাস তাব্বাসুম শেলি জানান, গত ১০ বছরে ধরে আমার স্বামীকে ব্যবসা প্রতিষ্ঠানে সহায়তা করে যাচ্ছি এবং সেই সাথে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছি। দেশের চাকা সচল রাখতে আমরা আমাদের আয় থেকে পরিবারের জন্য বৈধ পথে প্রতি মাসে টাকা প্রেরণ করে থাকি। দূতাবাস থেকে দ্বিতীয়বার রেমিট্যান্স পুরস্কার পেয়েছি, এ ধরনের সম্মাননা আমাকে আরও উৎসাহ দিয়েছে বৈধ পথে বাংলাদেশে টাকা পাঠানোর। আমাকে বিশেষ সম্মাননা করার জন্য বাংলাদেশ দূতাবাস ইতালির মান্যবর রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান সহ দূতাবাসের সকল কর্মকর্তাদের অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।#

Nazmul

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!