রেসিপি : কাঠাল বীজ ও চ্যাপা শুটকি দিয়ে মুখরোচক তরকারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

রেসিপি : কাঠাল বীজ ও চ্যাপা শুটকি দিয়ে মুখরোচক তরকারি

  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

Manual5 Ad Code

এইবেলা রেসিপি ::

Manual2 Ad Code

এখনতো কাঠালের মৌসূম তাই কাঠাল বীজ পাওয়া যাচ্ছে প্রচুর। তা দিয়েই পুষ্টিমানে ভরপুর একটি রেসিপির কথা বলবো আজকে আপনাদের।

উপকরণ- কাঠাল বীজ ও চ্যাপা শুটকি। রান্নার অন্যান্য উপকরণ তো স্বাভাবিক ভাবেই থাকে।

রান্না পদ্ধতি- প্রথমে কাঠাল বীজের উপরের আবরনটা ছাড়িয়ে নিন। তারপর পাতলা করে গোল গোল ভাবে বীজ গুলোকে কেটে নিন। (আপনি ইচ্ছা করলে আবরন সহই কাটতে পারেন তবে পরে পরিস্কার করতে অনেক কষ্ট হয়। আর ভাল ভাবে পরিস্কার না হলে আপনার রান্নাটাই ব্যর্থ হয়ে যাবে।) এবার শুটকির আইশ ভাল করে পরিস্কার করে ধুয়ে নিন। চুলায় পাতিল বসিয়ে দিন, গরম হলে তেল দিয়ে দিন। তেল গরম হয়ে আসলে পিয়াজ ও রসুন ছেড়ে দিন। পিয়াজ ও রসুন একটু হলুদ হলে শুটকি দিয়ে দিন এবং ভাল করে মিশিয়ে ফেলুন। সবই করবেন অল্প তাপে নতুবা পুড়ে যেতে পারে।

Manual6 Ad Code

শুটকি ভাল ভাবে মিশে গেলে গোল গোল করে কেটে নেওয়া কাঠাল বীজ গুলো ধুয়ে পাতিলে দিয়ে দিন। এবার মরিচ, হলুদ, ধনিয়া গুড়া ও লবন পরিমান মতো দিয়ে ভাল করে মিক্স করে কষিয়ে নিন। যারা একটু বেশি জ্বাল খেতে চান তারা মরিচ বেশি দিবেন। ভাল করে কষানো হয়ে গেলে অল্প পানি দিয়ে নেড়ে দিয়ে ঢেকে দিন। বীজ গুলো সিদ্ধ হয়ে এলে অল্প তাপে পানি শুকিয়ে নামিয়ে ফেলুন। হয়ে গেল আপনার পুষ্টিমানে ভরপুর এক কারি।

Manual3 Ad Code

তবে যারা কাঠাল বীজটাকে একটু শক্ত করে খেতে চান তারা অল্প তাপে নেড়ে নেড়ে শক্ত করে নিন। এটার স্বাদই আলাদা। আমি এই শক্তটাই খেতে পছন্দ করি। আপনার কাছেও ভাল লাগবে এটা আমি বলতে পারি।

রেসিপি তৈরি করেছেন- সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের কুলাউড়া উপজেলা কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!