হবিগঞ্জে ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক দেলোয়ার গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

হবিগঞ্জে ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক দেলোয়ার গ্রেফতার

  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, হবিগঞ্জ ::  

Manual2 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে সরকারি কর্মকর্তাদের সিল স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদানকারী চক্রের হোতা  দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জ জেলা এনএসআই ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৬জুলাই) মধ্য রাতে ওই প্রতারককে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে নগদ টাকাসহ ভুয়া সিল ও নিয়োগপত্র উদ্ধার করা হয়।

জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন খোকন (৪২) দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে বিভিন্ন কার্যালয়ের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের ভূয়া সাক্ষর সীল তৈরি করে চাকুরির নিয়োগপত্রের ব্যবসা করে আসছেন। গোপন সুত্রে এ সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ এনএসআই অনুসন্ধানে ঘটনার সত্যতা পায়।

Manual1 Ad Code

পরে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা এনএসআই হবিগঞ্জ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম ১৬ জুলাই রাতে বানেশ্বরপুর গ্রামে অভিযান চালায়। এসময় প্রতারক চক্রের হোতা দেলোয়ার হোসেন খোকনকে তার নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল সীল, ভূয়া নিয়োগপত্র, নগদ ৫০০০ টাকাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

যৌথ জিজ্ঞাসাবাদে অন্তত ২০ জন লোকের কাছ থেকে চাকুরী দেওয়ার নামে লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে গ্রেফতার দেলোয়ার স্বীকারোক্তি দেয়।

Manual3 Ad Code

অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা এনএসআই এর ডিডি মোঃ আজমল হোসেন ও এডি মোঃ হুমায়ুন।
এব্যাপারে ডিবি পুলিশ বাদি খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!