ওসমানীনগরে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওসমানীনগরে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code
ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরের বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলার প্রথম ও নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোজাহারুল ইসলাম। মঙ্গলবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দেশের সাধারণ জনগনের কল্যানে স্বাস্থ্য খাতে সরকারের বিশেষ বিশেষ কার্যক্রমগুলো উপজেলার প্রান্তিক জনগোষ্ঠির দোরগোড়ায় পৌছে দেয়ার বিষয়ে বিষদ আলোচনায় অংশগ্রহন করে বক্তব্য রাখেন,বুরুঙ্গা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রর মেডিকেল অফিসার ডা.সাকিব আব্দুল্লাহ, সাদিপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বিপ্লব সরকার,তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা.জামিউল হাসান,স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম,আলা হোসেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. টোকন কুমার কর্মকার, সিলেট জেলা মোটরসাইকেল এসোসিয়েনের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোজাহারুল ইসলাম বলেন, নবপ্রতিষ্টিত ওসমানীনগরের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা বিভাগকে মডেলে পরিণত করার পাশাপাশি করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’মোকাবিলায় শতভাগ টিকা গ্রহন নিশ্চিতের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি কাজে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।২০২২ সালের জানুয়ারির মাসের মধ্যে উপজেলার সকল শিক্ষার্থীসহ ১২ থেকে ১৮ বছরের বয়সী কিশোর-কিশোরীদের কোভিড-১৯ টিকার আওতায় নিয়ে আসতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!