ওসমানীনগরে প্রবাসীর শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

ওসমানীনগরে প্রবাসীর শীতবস্ত্র বিতরণ

  • শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
ওসমানিনগর :: প্রবাসির পক্ষ থেকে শীতবস্ত্র তোলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি। প্রতিনিধির পাঠানো ছবি

Manual2 Ad Code

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় যুক্তরাজ্য প্রবাসী আব্দুস ছালিকের পরিবারের পক্ষ থেকে উপজেলার তাজপুর ইউপির দুলিয়ারবন্দ পল্লী কুটিরে শীতবস্ত্র গুলো বিতরণ করা হয়।

প্রবাসী আব্দুস ছালিকের সভাপতিত্বে ও সাংবাদিক জুবেল আহমদ সেকেল’র সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মহিলা আওয়ামীলগের সভাপতি মহিমা সুলতানা সুমি, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, যুক্তরাজ্য প্রবাসী মিহিমা সুলতানা শিউলি ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তা পারভীন। অনুষ্ঠানে ৫ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews