কাতারে মোটরসাইকেল দুর্ঘটনায় বড়লেখার তরুণ প্রবাসীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কাতারে মোটরসাইকেল দুর্ঘটনায় বড়লেখার তরুণ প্রবাসীর মৃত্যু

  • বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

মধ্যপ্রাচ্যের কাতারে বুধবার ভোর রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুহিবুজ্জামান মুন্না (৩১) নামক এক প্রবাসী বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। নিহত মুন্না বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম গাংকুল গ্রামের বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান মনিরের একমাত্র ছেলে। দেশের বাড়িতে নিহত মুন্নার স্ত্রী, এক ছেলে ও বাবা-মা রয়েছেন।

Manual6 Ad Code

প্রবাসীদের সূত্রে জানা গেছে, মুহিবুজ্জামান মুন্না প্রায় ৫ বছর ধরে কাতারের একটি ফাইভ স্টার হোটেলে ডেলিভারি ম্যানের চাকরি করতেন। বুধবার ভোর রাতে মোটার সাইকেলযোগে খাবার ডেলিভারি দিয়ে ফেরার সময় চলন্ত মোটরসাইকেলসহ তিনি সড়কে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কাতার প্রবাসী আনোয়ার হোসেন সাজু কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে বলেন, চলন্ত মোটরসাইকেলেই তিনি হার্ট এ্যাটাক করেন। ঘটনাস্থলেই মারা যান। এ প্রবাসীর লাশ দেশে স্বজনদের নিকট পাঠানোর প্রক্রিয়া চলছে।

Manual3 Ad Code

নিহত মুহিবুজ্জামান মুন্নার বাবা মনিরুজ্জামান মনির কাতারে মোটরসাইকেল এক্সিডেন্টে একমাত্র ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!