কমলগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  • বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual2 Ad Code

পুষ্টি মেধা, দারিদ্র বিমোচন, প্রাণী সম্পদ প্রদর্শণীর আয়োজন এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় দিনব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ দুপুরে উপজেলা পরিষদে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণীসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ আরিফ মইনুদ্দিন, সাংয়বাদিক প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ। সবশেষে ১০ জন সফল খামারীকে পুরস্কার প্রদান করা হয়।

Manual8 Ad Code

প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার খামারীরা উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, শৌখিন পাখি (কবুতর, ময়না, টিয়া, ঘুঘু প্রভৃতি), ঔষধ, খাদ্য, প্রাণী প্রযুক্তিসহ ৩৫টি স্টল অংশ নেয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!