বড়লেখায় সপ্তহব্যাপি মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নয়, সবাই এ দেশের নাগরিক : এমপি লুনা বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত

বড়লেখায় সপ্তহব্যাপি মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী

  • শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারে বড়লেখায় যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ৭ দিনব্যাপির মাশরুম চাষ প্রশিক্ষণ শনিবার বিকেলে সম্পন্ন হয়েছে। উক্ত প্রশিক্ষণে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সাত নং খাসিয়া পুঞ্জির ৩০ জন যুবক যুবতি অংশগ্রহণ করেছে।

Manual2 Ad Code

সাত নং খাসিয়া পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

Manual4 Ad Code

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও বড়লেখা খাসি যুব সংগঠনের আহ্বায়ক টারজেন পাপাংয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য সমিরন মুন্ডা, প্রশিক্ষক আরএ মমিন জয়নাল। প্রশিক্ষণের অনুভুতি প্রকাশ করেন প্রশিক্ষণার্থী বিপুল রোজারিও, গীভমি খংলাঃ।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পূর্ণেন্দু কুমার দত্ত, কমিউনিটি সুপারভাইজার শাকিল মাহমুদ, খাসিয়া পুঞ্জির সেক্রেটারি পাইলট মারলিয়া, পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিকেল পাপাং, সহকারী শিক্ষক অনুরুপা নংমিন, বড়লেখা খাসি যুব সংগঠনের উপদেষ্ঠা প্রবীণসন সুছিয়াং, সদস্য সচিব মাইকেল নংরুম প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews