ফলো আপ- কুলাউড়ায় ৩ শিশুর মৃত্যু : শোকের গ্রাম ইসলামনগর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ফলো আপ- কুলাউড়ায় ৩ শিশুর মৃত্যু : শোকের গ্রাম ইসলামনগর

  • রবিবার, ২৭ মার্চ, ২০২২
কুলাউড়া: যে গর্ত থেকে উদ্ধার করা হয় ৩ মাদরাসা ছাত্রকে

Manual4 Ad Code

আজিজুল ইসলাম ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর যেন এক শোকের গ্রাম। পাখির ছানা ধরতে গিয়ে টিলার মাটি চাপায় নিহত ৩ মাদ্রাসা ছাত্রের বাড়িতে চলছে শোকের মাতম। গ্রামের লোকজন কেউ কেউ যাচ্ছেন ঘটনাস্থল দেখতে। কেউ কেউ যাচ্ছেন নিহত ৩ মাদ্রাসা ছাত্রের বাড়িতে সমবেদনা জানাতে। ইসলামনগরই শুধু নয় ভাটেরা ইউনিয়ন তথা কুলাউড়া উপজেলায় মানুষের মুখে উক্ত ঘটনা নিয়ে আলোচনা ও আক্ষেপ করতে দেখা যায়।

সরেজমিন ইসলামপুর এলাকায় ঘটনাস্থল পরিদর্শণে গেলে বেরিয়ে আসেন ৩ মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার নেপথ্য কারণ। মুলত যে স্থানটিতে ঘটনা সংঘটিত হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন ভাটেরা রাবার বাগান এলাকা। ওই এলাকা দিয়ে প্রবাহমান পাহাড়ী ঘাগড়া ছড়ার তীরে। একটি সংঘবদ্ধ চক্র ওই পাহাড়ী ছড়ার বালু এবং টিলায় গর্ত করে মাটি ও বালু বিক্রি করার ফলে এই মরণ ফাঁদ সৃষ্টি হয়েছে। এরকম অসংখ্য মরণ ফাঁদ দেখা গেছে গোটা এলাকায়।

ইসলামনগর গ্রামে নিহত নাহিদ ইসলাম (১২) এর মা রায়না বেগম, কবির আহমদ (৯) এর মা রাবেয়া বেগমের আহাজারিতে যেন গোটা এলাকার বাতাস ভারি হয়ে উঠে। আর সুমন আহমদ (১৪) এর মা মনোয়ারা বেগমকে কোরআন তেলোয়াত করতে দেখা যায়। সন্তানদের মৃত্যু নিয়ে কারো বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই।

নাহিদ ইসলামের মা রায়না বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি তারে আগেও বলেছি, বাবা পাখির বাচ্চা ধরতে যাইস না। নাইলে পাখির অভিশাপ লাগবো। তবুও আমার পুয়া (ছেলে) পাখির বাচ্চা ধরতে গেছে। আইজ তুই কইরে বাবা?

Manual1 Ad Code

৪ ভাই ও ৫ বানের মধ্যে ৭ম ও ভাইদের মধ্যে ছোট নিহত নাহিদ ইসলামের বড়ভাই রুহুল ইসলাম সুজন জানান, বেলা আনুমানিক ২টায় তার সাথে ছিলেন একই এলাকার আবিদ ও তাহের। গর্তের কাছে আসার পর কবিরের একটি হাত দেখতে পান। দ্রুত তারা আশপাশের মানুষের সহায়তায় মাটি সরিয়ে নাহিদ ও কবিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের সাথেই ছিলো নাহিদ। তার কোন খোঁজ না পেয়ে মাটি সরিয়ে প্রায় এক ঘন্টা পর উদ্ধার করা হয় নাহিদকে। কিন্তু নিকটবর্তী হওয়ায় ফেঞ্চুগঞ্জ উপজেলা হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ৩ জনকেই মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

ইসলামনগর গ্রামের লোকজন জানান, ভাটেরা রাবার বাগান কর্তৃপক্ষের যোগসাজশে একটি সংঘবদ্ধ চক্র রাবার বাগানের মাটি ও বালু পাচারে সক্রিয়। এসব চক্রের কারণেই ৩টি শিশুর প্রাণ অকালেই ঝরে গেলো। কিন্তু কারা এই সিন্ডিকেটের সাথে জড়িত?-বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে রাজি নয়। এক অজানা আতঙ্ক যেন সবার চোখে মুখে।

এ নিয়ে ভাটেরা রাবার বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় ভাটেরা ইউনিয়ন পরিষদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। মাটি ও বালু পাচারের বিরুদ্ধে কেউ কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করার পাচারকারীচক্র বেপোরোয়া হয়ে উঠেছে।

Manual4 Ad Code

ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানু জানান, এখানকার মাটি ও বালু পাচারের বিরুদ্ধে আগে এলাকার মানুষ আন্দোলন করেছেন। বাগান ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম জানান, মাটি ও বালু পাচারের সাথে জড়িতদের কারণেই এই ৩ শিশুর জীবন গেছে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। তিনি নিহতদের পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছেন।

এদিকে ভাটেরা রাবার বাগানের সহকারী ব্যবস্থাপক কামরুজ্জামান জানান, মাটি ও বালু তাদের অগোচরে নিয়ে যায় চক্রটি। ১৫ দিন আগে বালুভর্তি একটি পিকআপ ভ্যান আটক করা হয়। কিন্তু স্থানীয় মেম্বার বদরুল ইসলাম সেই পিকআপ ভ্যানটি ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু এদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলো না? এ প্রশ্নের কোন জবাব দেননি। বিষয়টি ব্যবস্থাপক (চলতি দায়িত্ব) নাজমুল হক ভালো বলতে পারবেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিম ফরহাদ চৌধুরী জানান, নিহতদের পরিবারকে আরও ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে। বালু ও মাটি পাচারকার রোধকল্পে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে ২৬ মার্চ শনিবার টিলার মাটি চাপা পড়ে ৩ মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ইসলামনগর গ্রামের বাসিন্দা। নিহত নাহিদ আহমদ ও সুমন আহমদ স্থানীয় সাইফুল তাহমিনা আলিম মাদরাসার ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির ছাত্র এবং কবির হোসেন বদরুল নুরুল ইবতেদায়ী মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!