শমশেরনগর হানাদার প্রতিরোধ দিবসে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শমশেরনগর হানাদার প্রতিরোধ দিবসে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ

  • মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ২৮ মার্চ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পরিকল্পিত প্রতিরোধ আন্দোলন গড়ে তুলে একজন পাক সেনাবাহিনীর মেজরসহ ৯জন সেনা সদস্যকে হত্যা করেছিল স্থানীয় মুক্তিযোদ্ধারা। দীর্ঘ ৫২ বছর বছর শমশেরনগরে এক অসুস্থ্য মুক্তিযোদ্ধার বাড়িতে ২৮ মার্চ প্রতিরোধ অভিযানের স্মৃতি চারণ করলেন মুক্তিযোদ্ধারা। সুজা মেমোরিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহজাহান মানিকের সঞ্চালনায় শমশেরনগর সাহিত্যাঙ্গণের আয়োজনে গত সোমবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এ স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন মুক্তিযুদ্ধে ধলই সাব সেক্টরের সাব কমান্ডার মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) সাজ্জাদুর রহমান। তিনি বয়োজেষ্ঠ্য ও অসুস্থ্য থাকায় আয়োজকরা তাঁর বাড়িতে এ অনুষ্ঠান করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সে দিনের স্মৃতিচারণ করেন সাত মুক্তিযোদ্ধা যথাক্রমে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) সাজ্জাদুর রহমান, তোফাজ্জল হোসেন, নির্মল কুমার দাস, আব্দুল কুদ্দুছ, মান উল্যা, আকবর আলী ও আইয়ূব আলী। মুক্তিযোদ্ধারা বেশ আবেগ আপ্লুত হয়ে ১৯৭১ সালের ২৮ মার্চের প্রতিরোধ ও ৯জন পাক সেনাকে হত্যার বিবরণ উপস্থিত প্রজন্মের কাছে তুলে ধরেন। তারা বলেন, মুক্তিযুদ্ধে এটিই ছিল পাক হানাদার বাহিনীর ওপর প্রথম হামলা। যার ফলে মুক্তিযুদ্ধ চলাকালে পাক সেনারা শমশেরনগরে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্মৃতি চারণ করেন কমলগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সন্তান পারভীন আক্তার লিলি, সাংবাদিক মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন সুজা মমোরিয়াল কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মানিক উদ্দীন, মুক্তিযোদ্ধা সন্তান এম আউয়াল, মিজানুল হক স্বপন, সাহিত্যিক ও গীতিকার শওকত জুয়েল, লেখক এস.এম, মোহিন, সাকিল আহমেদ ও জামি আহমেদ।

Manual2 Ad Code

অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যম এসএন লাইভ ২৪ ডট কমে সরাসরি সম্প্রচার করলে দেশ বিদেশ থেকে অনেক মুক্তিযোদ্ধা সন্তান অনুষ্ঠানে যুক্ত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করে তাদের মতামতও ব্যক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!