কমলগঞ্জে আসামীর ধাক্কায় পা ভেঙ্গেছে পুলিশের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কমলগঞ্জে আসামীর ধাক্কায় পা ভেঙ্গেছে পুলিশের

  • মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নে নারী নির্যাতন মামলার আসামীর ধাক্কায় খাদে পড়ে পা ভেঙ্গে মৃত্যুঞ্জয় নামের এক পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে পলাতক ওই আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

জানা যায়, গত সোমবার (0৪এপ্রিল) গভীর রাতে ইসলামপুর ইউনিয়নের দক্ষিণকানাইদাসী গ্রামে নারী নির্যাতন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ইব্রাহিম মিয়াকে গ্রেফতারে অভিযানে পরিচালনা করেন কমলগঞ্জ থানার চার পুলিশ কর্মকর্তা। এ সময় তাকে রাস্তার উপরে পেয়ে আসামীকে ধরতে চাইলে ইব্রাহীম মিয়া কমলগঞ্জ থানার এএসআই মৃত্যুঞ্জয় সরকারকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তা থেকে ১০-১৫ ফুট নিচে পড়লে ঘটনাস্থলেই পা ভেঙ্গে যায়। এ সময় আসামী ইব্রাহিম দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। পলাতক ইব্রাহিম মিয়া দক্ষিণ কানাইদাসী গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

Manual8 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীকে ধরতে সর্বাত্মক চেষ্ঠা অব্যাহত রয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!