বড়লেখায় মাদ্রাসা শিক্ষকের মেয়ে নাসরিনের সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নয়, সবাই এ দেশের নাগরিক : এমপি লুনা বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত

বড়লেখায় মাদ্রাসা শিক্ষকের মেয়ে নাসরিনের সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ

  • শনিবার, ৯ এপ্রিল, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. নাসির উদ্দিনের একমাত্র মেয়ে নাসরিন আক্তার নিসা চলিত শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলে এমবিবিএস কোর্সে প্রথমবর্ষে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। গত ১ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অত্যন্ত মেধাবী ছাত্রী নাসরিন আক্তার নিসা জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং জুড়ী তৈয়বুন্নেছা সরকারি ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫সহ এইচএসসি পাশ করেছে। নিসার মা গৃহিনী শাহানারা আক্তার জানান, আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে সে পড়াশুনা চালিয়ে যায়। অবশেষে তার স্বপ্ন পুরণের প্রথম ধাপ এমবিবিএস কোর্সে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। সে মাগুরা সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনিত হয়েছে। নিসার বাবা-মা মেয়ের জন্য সকলের দোয়া চেয়েছেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews