বড়লেখায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা

  • মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

বড়লেখা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থের সহযোগিতায় সোমবার দ্বিতীয় ধাপের দিনব্যাপি আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩২ জন আর্সেনিক টেষ্টার অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষিত টেষ্টারগণ উপজেলার প্রতিটি গ্রামের সরকারি ও বেসরকারিভাবে স্থাপিত নলকুপের পানির আর্সেনিকের মাত্রা পরীক্ষা করবেন।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থের জুনিয়র ট্রেইনিং কনসালটেন্ট নাসির উদ্দিন, শামছুল করিম, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!