বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নতুন ঘরে উঠবে ৩৬ পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নতুন ঘরে উঠবে ৩৬ পরিবার

  • রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, প্রতিনিধি :

বড়লেখায় ভুমিহীন ও গৃহহীন ৩৬ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর প্রদান করা হচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে এসব পরিবারের হাতে নতুন ঘর তুলে দেয়া হচ্ছে। ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হবে। এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও সংবাদ সম্মেলন করেছেন।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী ভ‚মিহীন ও গৃহহীনদের ঘর প্রদান করছেন। এরই আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ঘর প্রদান করা হয়েছে। এবার ঈদ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভ‚মিহীন ও গৃহহীনদের ঘর প্রদান করা হবে। ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ভ‚মিহীন ও গৃহহীনদের ঘর হস্তান্তর করবেন। এদিন সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে বড়লেখায় ৩৬টি পরিবারকে উপজেলা পরিষদ হলরুমে নতুন ঘর প্রদান করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য অর্জন হচ্ছে ভ‚মিহীন ও গৃহহীনদের ঘর প্রদান করা। প্রধানমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা সর্বোচ্চ নিষ্টার সাথে চেষ্টা করেছি। সংবাদ সম্মেলনে প্রেসক্লাব স¤পাদক এপিপি গোপাল দত্ত, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, মিজানুর রহমান, জালাল আহমদ, এ.জে লাভলু ও মোস্তফা উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews