বড়লেখায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন পরিবেশমন্ত্রী

  • রবিবার, ১ মে, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, ঢাকা::

Manual6 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অসচ্ছল জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বড়লেখা উপজেলা শাখা কর্তৃক বড়লেখা পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সাধারণ জনগণের কষ্ট লাঘবে সম্ভাব্য সবকিছু করছে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনসমূহ যেকোনো প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। প্রতিবারের ন্যায় বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ অসচ্ছল তিন শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয়ায় সংগঠনটির নেতা-কর্মীদের তিনি ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, দল মত নির্বিশেষে সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ধনী দরিদ্র সকলে মিলে আমরা আমাদের ধর্মীয় ও জাতীয় উৎসবসমূহ আনন্দের সাথে পালন করবো।

বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!