বড়লেখায় সিরাজ হোটেলে অতর্কিত সন্ত্রাসী হামলা, ভাংচুর লুটপাট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় সিরাজ হোটেলে অতর্কিত সন্ত্রাসী হামলা, ভাংচুর লুটপাট

  • সোমবার, ২ মে, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা::

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারের সিরাজ হোটেলে সোমবার দুপুরে ১০/১২ যুবক সঙ্গবদ্ধভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছে। এসময় তারা হোটেলের আসবাসপত্র, ক্যাশবাক্স, ফ্রিজ, সিসি ক্যামেরা ও মনিটর এবং মসজিদের দানবাক্স ভাংচুর, লুটপাট এবং ব্যাপক মিষ্টান্ন নষ্ট করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। চাঁদা আদায়ে ব্যর্থ হওয়ায় সন্ত্রাসীরা হামলা ও লুটপাট করেছে বলে হোটেল মালিক সিরাজ উদ্দিন অভিযোগ করেন। তার দাবী সন্ত্রাসীরা ২-৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করেছে।

Manual6 Ad Code

দিনে-দুপরে ব্যবসা প্রতিষ্ঠানে এধরণের অতর্কিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দক্ষিণভাগ বাজার বণিক সমিতি। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবী জানিয়েছেন।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শী ও হোটেল মালিক সূত্রে জানা গেছে, সোমবার সিরাজ হোটেলে ইফতারি সামগ্রি তৈরী ও বিক্রির সাথে ঈদ উপলক্ষে ডেকোরেশনের কাজ চলছিল। দুপুর ১টার দিকে স্থানীয় তায়েফ, রাসেল, জাহিদুল, জবলু, সমছুলের নেতৃত্বে ১০/১২ জন যুবক হঠাৎ দা, শাবল, রডসহ দেশিয় অস্ত্র নিয়ে হোটেলে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসী হামলা চালিয়ে হোটেলের ফ্রিজ, ক্যাশবাক্স, থাই জানালা, আসবাবপত্র, সিসি টিভি ও ক্যামেরা, বিভিন্ন মসজিদের দানবাক্স ভাংচুর করা হয়। সন্ত্রাসীরা এসময় টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র, কর্মচারিদের মোবাইল ফোণ লুটপাট করেছে বলেও হোটেল মালিক অভিযোগ করেন।

Manual3 Ad Code

হোটেল মালিক সিরাজ উদ্দিন জানান, হামলাকারীরা বেশ কয়েক দিন ধরে চাঁদা দাবী করে আসছিল। তিনি চাঁদা দেননি। সোমবার হোটেলের সংস্কার কাজ চলাকালিন হঠাৎ তারা হোটেলে প্রবেশ করে স্বসস্ত্র হামলা চালায়। এসময় তারা হোটেলের ক্যাশবাক্সের ও বিভিন্ন মসজিদের দানবাক্সের টাকা লুট করে। সন্ত্রাসীরা হামলা চালিয়ে হোটেলের ২/৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে।

Manual1 Ad Code

থানার এসআই সুব্রত কুমার দাস জানান, খবর পেয়েই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। হোটেল মালিক থানায় মামলা দিলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!