বড়লেখায় কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও তার বাবার ওপর হামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও তার বাবার ওপর হামলা

  • শুক্রবার, ৬ মে, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের লোকজন বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান (২৪) ও তার বাবার ওপর হামলা চালিয়েছে। উপজেলার কেছরিগুল এলাকায় ঈদের দিন সকালে এই ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত কামরুল হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং তার বাবা রুহুল আমিন (৪৫) গত চার দিন ধরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় বুধবার রাতে ছাত্রলীগ নেতা কামরুল হাসান প্রতিপক্ষের ফয়জুল ইসলাম, ফয়ছল আহমদ, বাবুল আহমদসহ সাতজনের নামোল্লেখ ও ছয়জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন।

Manual7 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কেছরিগুল জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান ও তার বাবা রুহুল আমিন বাড়ি ফিরছিলেন। আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের ফয়জুল ইসলাম, ফয়ছল আহমদ, বাবুল আহমদ গংরা তাদের পথরোধ করে দা ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে তাদের শরীরের বিভিন্নস্থানে মারাত্মক জখম হয়। স্থানীয়রা ও খবর পেয়ে পুলিশ হামলকারিদের কবল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কামরুলের বাবা রুহুল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শুক্রবার সন্ধ্যায় জানান, আসামিরা আমাকে ও আমার বাবাকে ব্যাপক মারধর করেছে। পুলিশ ও স্থানীয়রা এগিয়ে না এলে মেরেই ফেলত। হামলায় বাবা বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার অবস্থা গুরুতর। তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখনও সেখানে চিকিৎসা নিচ্ছেন। আমারও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

Manual7 Ad Code

বড়লেখা থানার এসআই স্বপন কুমার বলেন, প্রতিপক্ষের লোকজনের হামলায় বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান ও তার বাবা আহত হয়েছেন। থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা হচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!