কমলগঞ্জ ইউএনও’কে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জ ইউএনও’কে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান

  • সোমবার, ৯ মে, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হককে বদলীজনিত কারণে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা পরিষদ, কমলগঞ্জ পৌরসভা, কমলগঞ্জ প্রেসক্লাব, মণিপুরী ললিতকলা একাডেমি, উপজেলা স্কাউটস, উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গত রোববার ও সোমবার এসব বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

Manual8 Ad Code

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত ইউএনও সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় উপজেলা স্কাউটস, উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

Manual2 Ad Code

এদিকে গত রোববার সন্ধ্যায় মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতি. দায়িত্ব) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করে মণিপুরি ললিতকলা একাডেমী। ললিতকলা একাডেমির নাট্য বিভাগের প্রশিক্ষক শুভাশীষ সমীরের সঞ্চালনায় ও গবেষণা কর্মকর্তা প্রভাস সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি সমাজ কল্যান পরিষদের সভাপতি আনন্দ মোহন সিংহ, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, লেখক ও গবেষক আহমদ সিরাজ, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারন সম্পাদক শ্যাম সিংহ, প্রভাষক রাবেয়া খাতুন, শিক্ষক সুতপা সিনহা প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!