বড়লেখায় দ্রুতগামী বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

বড়লেখায় দ্রুতগামী বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • সোমবার, ৯ মে, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় দ্রুতগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাপায় ফখরুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী মেকানিকের মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে সাতটায় কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখার কাঠালতলী ব্র্যাক অফিসের সামনে। নিহত ফখরুল ইসলাম উপজেলার উত্তর গাংকুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পুলিশ লাশ উদ্ধার ও চালকসহ ঘটনাকারী কোষ্টার আটক করেছে।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম বড়লেখা থেকে মোটরসাইকেল যোগে রতুলি বাজারে ফিরছিলেন। কাঠালতলী ব্র্যাক অফিসের সামনের রাস্তায় আসা মাত্র বিপরীত দিক ঢাকা থেকে বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর অবস্থায় আহত ফখরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ঘটনাকারী শ্যমলী পরিবহনের যাত্রীবাহী বাসসহ চালককে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!