এতিমখানায় পড়াশুনা করে অনেকেই মেধার স্বাক্ষর রাখছে-যুগ্ম সচিব বিজয় কৃষ্ণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

এতিমখানায় পড়াশুনা করে অনেকেই মেধার স্বাক্ষর রাখছে-যুগ্ম সচিব বিজয় কৃষ্ণ

  • শুক্রবার, ১৩ মে, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual1 Ad Code

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিজয় কৃষ্ণ দেবনাথ বলেছেন, এতিমখানায় পড়াশুনা করে অনেকেই মেধার স্বাক্ষর রাখছে। বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা অর্জন করছে। ডিসি, এসপির মতো গুরুত্বপূর্ণ পদে কৃতিত্বের সাথে সরকারি দায়িত্ব পালন করছে। এতিমদের ব্যাপারে সরকার খুবই আন্তরিক, তাদের কল্যাণে কাজ করছে। সারা দেশের রেজিষ্ট্রেশন প্রাপ্ত এতিমখানার শিক্ষার্থী প্রতি মাসিক ২ হাজার টাকা হারে ক্যাপিডেশন গ্রান্ট দিচ্ছে। এতিম শিক্ষার্থীদের পড়াশুনায় আরো বেশি মনোযোগী হতে হবে।

Manual4 Ad Code

শুক্রবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার কাঠালতলী দারুল ফুরকান মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শণ এবং এতিম শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় সহকারি কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী মহিউদ্দিন আহমদ গোলজার, মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম লুৎফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews